Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Sunday, July 23, 2017

বরিশালে এইচএসসি’তে পাশের হার ৭০.২৮ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ৮১৫ জন By JasHim Bangla news 24

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি’তে (উচ্চ মাধ্যমিক) পাশের হার ৭০.২৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৮১৫জন শিক্ষার্থী।  

রবিবার দুপুর দেড়টায় বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন। এবার বরিশাল বোর্ডের আওতাধীন ১১৬টি কেন্দ্রে ৩২৯টি কলেজের ৬০ হাজার ৪শ’৮৬জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাশ করেছে ৪২ হাজার ৫০৭জন পরীক্ষার্থী। এবার বরিশাল বোর্ডে ৬টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। অপরদিকে বোর্ডের আওতাধীন পিরোজপুরের ২টি কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য (ফেল) করেছে।  

এদের মধ্যে ভান্ডরিয়ার বিহারী পাইলট হায়ার সেকেন্ডারী স্কুল এন্ড কলেজ থেকে ৩ জন এবং নেছারাবাদের সেহাঙ্গল হাইস্কুল এন্ড কলেজ থেকে ২জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে কারন দর্শানোর নোটিশ দেওয়া ছাড়াও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম।  

এদিকে বোর্ডে পরিসংখ্যান ভিত্তিক ফল ঘোষণার পর পরই কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা করা হয়। ফল পেয়ে উল্লাসে ফেটে পড়েন উত্তীর্ণ শিক্ষার্থীরা। প্রত্যাশিত ফলের কৃতিত্ব শিক্ষক এবং অভিভাবকদের দিয়েছেন কৃতি শিক্ষার্থীরা।  

গত বছর (২০১৬) বরিশাল বোর্ডে পরীক্ষার্থী ছিলো ৬১ হাজার ৫৩৮জন। পাশের হার ছিলো ৭০.১৩ভাগ। এদের মধ্যে পাশ করেছিলো ৪৩ হাজার ১৫৭জন। জিপিএ-৫ পেয়েছিলো ৭৮৭জন।

Source: bd-pratidin
Share:

Thursday, July 20, 2017

অনলাইন প্রশিক্ষণ সেবা চালু করল ক্রিয়েটিভ ই-স্কুল By Daily Bangla News


আন্তর্জাতিক অনলাইন ট্রেনিং প্লাটফর্মের সহযোগিতায় ক্রিয়েটিভ ই-স্কুল নামে অনলাইন প্রশিক্ষণের কার্যক্রম শুরু করল ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। ১৯ জুলাই রাজধানীর একটি হোটেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনির হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর শম্পা পারভীন, ডিরেক্টর অপারেশন্স জেমস পল সরকারসহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ মনির হোসেন বলেন, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ১০ বছর ধরে আইটি প্রফেশনাল গড়ে তুলতে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি প্রশিক্ষণার্থীর ক্যারিয়ারে সাফল্য এনে দিয়েছে। দীর্ঘদিন ধরে ঢাকার বাইরে ও প্রবাসীদের থেকে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম চালুর অনুরোধ পাচ্ছিলাম। তারই প্রেক্ষাপটে ক্রিয়েটিভ ই-স্কুলের অনলাইন কার্যক্রম শুরু করছি। এখন থেকে গৃহিণী, চাকরিজীবী, শিক্ষার্থী, ঢাকার বাইরের বা প্রবাসের যে কেউ সহজেই এ অনলাইন স্কুলে প্রশিক্ষণ নিতে পারবেন। অপারেশন্স ডিরেক্টর জেমস পল বলেন, এখন দূরত্ব কোনো বিষয় নয়। বাংলাদেশে অনলাইনে ভালো মানের প্রশিক্ষণ সেবা দিতে ক্রিয়েটিভ ই-স্কুল বড় মাধ্যম হয়ে উঠবে। এমন একটি প্রযুক্তি ব্যবহার করে এ অনলাইন প্রশিক্ষণ দেয়া হবে, যেখানে খুব সামান্য ব্যান্ডউইথের মাধ্যমেও কোনো বাফারিং ছাড়া ভিডিও দেখা ও ক্লাস করা যাবে। এজন্য সাধারণ পিসি হলেও চলবে, দরকার হবে শুধু একটি ওয়েবক্যাম ও হেডফোনের। প্রশিক্ষণের তালিকায় রয়েছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), অ্যাপস ডেভেলপমেন্ট, ইন্টেরিয়র ডিজাইন ও ভিডিও এডিটিং। অনুষ্ঠানে জানানো হয়, ক্রিয়েটিভ ই-স্কুলের অনলাইন প্রশিক্ষণে ১০০ শিক্ষার্থীকে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপ দেবে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। অনলাইন প্রশিক্ষণে আগ্রহীদের ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। 
আবেদন করতে পারবেন goo.gl/2dneZj এ ঠিকানায়। সেখান থেকে বাছাই করে ১০০ জনকে বিনামূল্যে ক্রিয়েটিভ ই-স্কুলে প্রশিক্ষণের সুযোগ দেয়া হবে। যারা প্রশিক্ষণের সুযোগ পাবেন, তারা পরে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করার ক্ষেত্রেও যাবতীয় সহযোগিতা পাবেন।

Source:Alokito Bangladesh
Share:

ঘর ভাঙল তাহসান-মিথিলার By Daily Bangla News

কয়েকদিন ধরে শোনা গুঞ্জন এবার সত্যি হলো— সম্পর্কের ইতি টানছেন দেশীয় শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও মিথিলা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আনুষ্ঠানিকভাবে যৌথ জীবন ভাঙার যৌথ ঘোষণা দিলেন এ তারকা জুটি; দুজনই স্বীকার করে নিলেন বিচ্ছেদের কথা।

তাহসানের ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার (২০ জুলাই) একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। সেখানে লেখা হয়— ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা যৌথভাবে জানাচ্ছি যে, আমাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। কয়েকমাস ধরে আমাদের সমস্যাগুলো মেটানোর চেষ্টা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে সম্পর্কে না থেকে বরং আমরা আলাদা হয়ে যাব। আমরা বুঝতে পারছি এতে অনেকেই হতাশ হবেন এবং আমরা মন থেকে এজন্য দুঃখ প্রকাশ করছি।  আমরা সবসময় আমাদের সম্পর্ককে মর্যাদা দিয়ে এসেছি এবং আমরা আশা করছি বিচ্ছেদ হওয়ার পরও তা অব্যাহত থাকবে। আমরা আশা করছি জীবনের এই কঠিন মুহূর্তে আপনারা আমাদের সহমর্মিতা দেখাবেন। তাহসান ও মিথিলা।'

২০০৬ সালের ৩ আগস্ট মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেন তাহসান রহমান খান। ২০১৩ সালের ৩০ এপ্রিল এ দম্পতির কোল জুড়ে আসে একটি কন্যাসন্তান। তারা মেয়ের নাম রাখেন আইরা তাহরিম খান। দর্শকের কাছে জুটি হিসেবে তারা বেশ পছন্দের ছিলেন।

Source:Alokito Bangladesh

Share:

ইউটিউবের সিলভার প্লে বাটন পেল ধ্রুব মিউজিক By Daily Bangla News

যাত্রটা খুব বেশি দিন আগে নয়। এরই মধ্যে শ্রোতা মহলে বেশ সাড়া ফেলেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। তারই স্বীকৃতি হিসেবে এবার পেলেন ইউটিউবের সিলভার প্লে বাটন। গত ১৮ জুলাই (মঙ্গলবার) এ পুরস্কার হাতে পান জনপ্রিয় কন্ঠশিল্পী ও ধ্রুব মিউজিক স্টেশনের কর্নধার ধ্রুব গুহ।

প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইব অতিক্রম করায় ধ্রুব মিউজিক স্টেশনকে ইউটিউব কর্তৃপক্ষ সিলভার প্লে বাটন সম্মাননা প্রদান করেছে। উল্লেখ্য প্রতিষ্ঠিানটির ইউটিউবের বর্তমান সাবস্ক্রাইবার দুই লাখের উপরে।

ধ্রুব মিউজিক স্টেশনের কর্নধার কন্ঠশিল্পী ধ্রুব গুহ-শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকসহ ধ্রুব মিউজিক স্টেশনের সব ভিডিওর সঙ্গে সম্পৃক্ত কলাকুশলীর পাশাপাশি দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এই সম্মাননা কেবল ধ্রুব মিউজিক স্টেশনের নয়, পুরো বাংলাদেশের, সকল বাংলা সঙ্গীত প্রেমীদের। সেইসঙ্গে এও জানান, ধ্রুব মিউজিক স্টেশন প্রতিষ্ঠার পর থেকে বাংলা সংগীতকে বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছে। আগামীতেও ধ্রুব মিউজিক স্টেশন তাদের এই ধারা অব্যাহত রাখবে।

Source:Alokito Bangladesh
Share:

নিজের পছন্দের ব্যাট ছাড়তে হবে ধোনিকে By Daily Bangla News

ব্যাটের আকৃতি নিয়ে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) নতুন নিয়ম করায় নিজের পছন্দের ব্যাট ছাড়তে হবে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ব্যাটের আকৃতি সম্পর্কিত নতুন নিয়মটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। তাই পহেলা অক্টোবর থেকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন ব্যাটের আকৃতিতে খেলতে হবে ধোনিকে।
ব্যাটে-বলে ভারসাম্য আনতেই নতুন নিয়ম করেছে এমসিসি। এতোদিন নিয়মের বাইরে নিজেদের পছন্দ অনুযায়ী ব্যাট নিয়ে মাঠে নামতেন ব্যাটসম্যানরা। পুরু-ভারী ব্যাটের দিকেই বেশি নজর ছিলো ধোনির মত বিগ হিটারদের। কারন ব্যাট যত বেশি পুরু-ভারী হবে তত বেশি বাউন্ডারি হবে।
আগামী পহেলা অক্টোবর থেকে ব্যাটের মাপ হবে ৬৭ মিলিমিটার মোটা, ১০৮ মিলিমিটার চওড়া ও ৪০ মিলিমিটার এজ।
কিন্তু বর্তমানে ধোনির ব্যাটের এজ ৪৫ মিলিমিটার। পাশাপাশি ব্যাটের পুরুত্বও কমাতে হবে তাকে। তবে অক্টোবর থেকে নতুন নিয়ম চালু হওয়ায় আসন্ন শ্রীলঙ্কা সিরিজে নিজের পছন্দের ব্যাট দিয়েই মাঠে নামতে পারবেন ধোনি।
আন্তর্জাতিক অঙ্গনে নিজের পছন্দের ব্যাট দিয়ে শুধুমাত্র ধোনিই খেলেন না। এই তালিকায় আরও রয়েছেন- অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। ব্যাটের সুবিধা নিয়ে সকলেই এখন বিধবংসী ব্যাটসম্যান। তাই নতুন নিয়ম হলে, পরবর্তীতে ব্যাট নিয়ে ব্যাটিং-এর সময় কিছুটা সমস্যাতেই পড়বেন ধোনি-গেইল-ওয়ার্নাররা।
ধোনি-গেইল-ওয়ার্নারদের ব্যাটের আকৃতি পরিবর্তন হলেও, ভারত অধিনায়ক বিরাট কোহালি-দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স-অস্ট্রেলিয়ার দলপতি স্টিভ স্মিথ ও ইংল্যান্ডের দলনেতা জো রুটের নতুন নিয়মে কোনও সমস্যা হবে না। কারণ এদের সকলেই বেশ আগ থেকেই ক্রিকেট আইন মেনেই ব্যাট ব্যবহার করছেন। সবাই এখন ৪০ মিমির চেয়েও কম পুরুত্বের ব্যাট ব্যবহার করেন।

Source:Alokito Bangladesh
Share:

কিশোরকে নির্যাতনের পর বেঁধে রাখা হয় লাশ ঘরে By Daily Bangla News

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর মোবাইল চুরির অপরাধে শুভ (১৪) নামে এক কিশোরের ওপর নির্যাতন চালিয়েছে রোগীর লোকজন। বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত হাসপাতালের ভেতর তাকে আটকে রেখে নির্যাতন চালানো হয়। পরে পুলিশ এসে সদর হাসপাতালের লাশ ঘর থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে নেয়। শুভর বাড়ি ঝিনাইদহ জেলার কালুহাটি গ্রামে।
অভিযোগ উঠেছে, সদর হাসপাতালের আবসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু হাসান মোঃ ওয়াহেদ রানা ওই কিশোরকে তার কক্ষে নিয়ে নির্যাতন চালান। পরে তাকে পিঠমোড়া দিয়ে বেঁধে হাসপাতালের লাশ ঘরে ফেলে রাখা হয়। বেঁধে রাখা এ ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ব্যাপারে ডা. ওয়াহেদ রানা অভিযোগ অস্বীকার করে বলেন, মোবাইল চুরির অপরাধে শুভকে রোগীর লোকজন মারধর করে। পরে তাকে তার অভিভাবকের হাতে তুলে দেয়ার জন্য টানা ৮ ঘণ্টা হাসপাতালের বারান্দায় রেখে দেয়া হয়। শুভ মোবাইল চুরির কথা স্বীকার করে জানায়, লোকজন তাকে বেদম মারপিট করেছে। একপর্যায়ে হাঁতুড়ি ও লোহার রড় দিয়ে পিটিয়ে জখম করে। পরে পিঠমোড়া দিয়ে বেঁধে অন্ধকার লাশ ঘরে ফেলে রাখে। হাসপাতালের মধ্যে এ ঘটনাকে ন্যক্কারজনক ঘটনা বলে আখ্যায়িত করেছেন চিকিৎসক নেতারা। দোষী যেই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে মনে করেন চুয়াডাঙ্গা বিএমএ এর সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী। তবে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. রওশন আরা চুয়াডাঙ্গায় অবস্থান না করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বর্তমানে শুভ আদালতের নির্দেশে সংশোধনাগারে রয়েছে।

Source:Alokito Bangladesh

Share:

ওষুধের দোকানে মিলবে গাঁজা! By JasHim Bangla News

চট্টগ্রামের বায়েজিদ থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার একটি ঘর থেকে দুই মাস বয়সী শিশু চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আজ বৃহস্পতিবার বিকেলে কুঞ্জছায়া আবাসিক এলাকার ৪ নম্বর রোডে ইউসুফ কলোনির ভাড়াটিয়া ফজলুর রহমানের ঘর থেকে শিশুটি চুরি হয়। এ সময় মা আমেনা বেগম ঘুমিয়ে ছিলেন। তার পাশেই ঘুমিয়ে ছিল শরীফ নামের শিশুটি।

শিশু চুরির অভিযোগ পাওয়ার পর বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসিন জানান, এলাকার সিসিটিভি ফুটেজ তল্লাশি করে শিশু চুরির সত্যতার পর পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। ফুটেজে এক নারী শিশু শরীফকে কোলে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করছে এমন দৃশ্য দেখা গেছে।

শিশুর বাবা ফজলুর রহমান হিউম্যানহলারের চালক ও মা আমেনা বেগম গৃহিণী। তাদের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানান ওসি।

Source:Alokito Bangladesh

Share:

Facebook

Search This Blog

News Archive

Blog Archive