Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Showing posts with label JasHim News. Show all posts
Showing posts with label JasHim News. Show all posts

Wednesday, July 26, 2017

টানা বর্ষণে রাজধানীবাসী চরম দুর্ভোগে

কয়েকদিনের টানা ও ভারী বৃষ্টিতে রাজধানীবাসীসহ সারাদেশের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কখনো থেমে থেমে বৃষ্টি আবার কখনো টানা বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে অফিসগামী লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। 
 
সারাদিনের বৃষ্টিতে অনেকে ঘর থেকে বের হতে পারছেন না। রাস্ত-ঘাট তলিয়ে গেছে পানিতে। শহরের অলি-গলিতে কোথাও হাঁটু পানি আবার কোথাও দেখা যাচ্ছে কোমর পানি। এ অবস্থায় যান-বাহনও চলার অবস্থায় নেই সিটি করপোরেশনের রাস্তাগুলোতে। আর কোনো যাত্রী যদি কোনো রিকশাও পাচ্ছেন সেখানে ভাড়া দিতে হচ্ছে দ্বিগুণ। 
 
বৃষ্টির কারণে যানজট লেগে আছে সারাদিন ধরে। বৃষ্টির সঙ্গে যানজট জনজীবন দুর্বিষহ করে তুলেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে যেতে পারে। আজ বুধবার সকাল থেকে সমুদ্রবন্দরগুলো থেকে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
Share:

প্রমিজ করছি, সামনে বছর আর জলাবদ্ধতা দেখবেন না: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হো‌সেন বলেন, ‘আমি প্রমিজ করছি, সামনের বছর থেকে আর এসব (জলাবদ্ধতা) দেখবেন না। কিছুদিনের মধ্যই নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।’
 
বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘এই পরিস্থিতিটা আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা বুঝতে পারছি, কোন জায়গাতে আটকা পড়ছি। সে জায়গায় দ্রুত ব্যবস্থা নেব।’
Share:

Sunday, July 23, 2017

চীনকে চাপে রাখতে নতুন পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন by JasHim bangla news 24

চীনকে চাপে রাখতে নতুন পরিকল্পনা নিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস। আর তাঁর পরিকল্পনাকে সবুজ সঙ্কেত দিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের ‘আধিপত্য’ রুখতে আরও স্বাধীনতা দেওয়া হল মার্কিন নৌবাহিনীকে।

জানা গেছে, নতুন পরিকল্পনা অনুযায়ী, সারা বছর দক্ষিণ চীন সাগরে টহল দিবে মার্কিন যুদ্ধজাহাজ। ওই এলাকায় গতিবিধির অনুসরণের জন্য অনেক বেশি স্বাধীনতাও দেওয়া হয়েছে নৌবাহিনীকে। ফলে বারাক ওবামার শাসনামলে এই বিষয়ে প্রতিটি সিদ্ধান্তে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের প্রয়োজন হতো। এবার আর  তা  দরকার পড়বে না।

অন্যদিকে নতুন এই পরিকল্পনাতে কিছুটা হলেও সুবিধা হবে ভারতের। কারণ সামরিক পর্যবেক্ষকদের মতে, নতুন মার্কিন পরিকল্পনা কার্যকর হলে দক্ষিণ চীন সাগরে প্রবল চাপে পড়বে চীন। তার ফলে ভারত বা জাপানের উপরে চাপ বাড়ানো বেইজিংয়ের পক্ষে কঠিন হয়ে পড়বে। আর তাই এখন মার্কিন এই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে ভারত সহ বেশ কয়েকটি দেশ।

দক্ষিণ চীন সাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে চীন। একের পর এক বিতর্কিত দ্বীপে মিসাইল লঞ্চার থেকে যুদ্ধবিমানের রানওয়ে, রেডার মোতায়েন করে চলেছে দেশটি। এই সমস্ত এলাকাতে নিজেদের প্রভাব বিস্তার করতেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে বেইজিং। আর তা রুখে দিতেই মার্কিন নৌবাহিনীর পালটা এই সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তকে সবুজ সঙ্কেত দিল ট্রাম্প-প্রশাসন।

Source: bd-pratidin
Share:

ইউএনওকে নাজেহালের ঘটনায় ৬ পুলিশ প্রত্যাহার By Bangla News 24

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমনকে নাজেহালের ঘটনায় বরিশাল আদালতের ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন- এসআই নিরিপেন দাশ, এটিএসআই শচীন ও মাহবুব এবং কনস্টেবল জাহাঙ্গীর, হানিফ ও সুখেন।

এই পুলিশ সদস্যদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার নাসিরুদ্দিন।

পঞ্চম শ্রেণির এক শিশুর আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্র ছাপানোয় বরিশালের আগৈলঝাড়ার সাবেক ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে আদালতে মামলা করেন আওয়ামী লীগের এক নেতা। বঙ্গবন্ধুর ‘বিকৃত’ ছবি আমন্ত্রণপত্রে ব্যবহারের অভিযোগের ওই মামলায় গত বুধবার বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন চাইলে আবেদন নাকচ করে তাকে হাজতে পাঠানো হয়। দুই ঘণ্টা পর আবার জামিন দেন একই বিচারক।

আদালত প্রাঙ্গনে বর্তমানে বরগুনা সদরের ইউএনও তারিককে পুলিশ ধরে নেওয়ার ছবি প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। ক্ষোভ প্রকাশ করে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে বিবৃতি দেয় সরকারি কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

এ ঘটনায় সারাদেশে ব্যাপক সমালোচনার মধ্যে মামলার বাদী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ওবায়েদ উল্লাহ সাজুকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়। আর এ ঘটনার পরিপেক্ষিতে প্রত্যাহার করা হয় সেদিন বরিশাল আদালতে দায়িত্ব পালন করা ৬ পুলিশ সদস্যকে।

Source: bd-pratidin
Share:

৫০ হাজার চিকিৎসক এবং ৪০ হাজার কর্মচারী নিয়োগের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর By JasHim News

চিকিৎসা খাতে সারাদেশে ৫০ হাজার চিকিৎসক এবং ৪০ হাজার কর্মচারী নিয়োগের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এমপি। রবিবার বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ শয্যার ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

উদ্বোধনের পর মন্ত্রী আইসিইউ ইউনিট ঘুরে দেখেন। আইসিইউ’র বিভাগের সার্বিক চিত্রে সন্তোষ প্রকাশ করেন। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ এবং বরিশাল-৩ আসনের এমপি শেখ টিপু সুলতান এমপি সহ সরকারী বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

আইসিইউ ইউনিট থেকে বেড়িয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী বলেন, শেরে-ই বাংলা মেডিকেলের বর্ধিত ভবনের অসমাপ্ত কাজ যত দ্রুত সম্ভব শুরু এবং শেষ করার জন্য তিনি সংশ্লিস্টদের নির্দেশ দিয়েছেন। আড়াই শ’ শয্যা বিশিস্ট বর্ধিত ভবনটির নির্মান কাজ শেষ হলে হাসপাতালের রোগী সংকুলানে স্থান সংকটের সমাধান হবে।  

শেরে-ই বাংলা মেডিকেলে কর্মচারী সংকট প্রকটের বিষয়ে মন্ত্রী বলেন, শুধু বরিশাল নয়, আইনগত জটিতলার কারনে সারা দেশে কর্মচারী সংকট রয়েছে। জটিলতা কাটিয়ে ৪০ হাজার কর্মচারী নিয়োগ দেয়া হচ্ছে। কর্মচারী নিয়োগ হয়ে গেলে শুধু বরিশালেই নয়, সারা দেশে কর্মচারী সংকটের সমাধন হবে বলে তিনি আশাবাদী।  

পরে মন্ত্রী মেডিকেল কলেজের সভাকক্ষে শেরে-ই বাংলা মেডিকেলের স্বাস্থ্য সেবা উন্নয়ন কমিটি এবং চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা করেন। সভায় স্বাস্থ্য মন্ত্রীর কাছে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম।  

জবাবে মন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে বর্ধিত ভবনের কাজ সম্পন্ন করে চালু করার প্রতিশ্রুতি দেন। এছাড়া সারা দেশে ৫০ হাজার চিকিৎসক এবং ৪০ হাজার কর্মচারী নিয়োগ করে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেন। এসময় দেশে কোন নার্স সংকট নেই বলেও সভায় জানান মন্ত্রী।  

এরপর স্বাস্থ্য মন্ত্রী মেডিকেল কলেজের অডিটরিয়ামে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের আহ্বানে বরিশাল বিভাগীয় চিকিৎসক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।  

প্রসঙ্গত ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ৫শ’ শয্যার শেরে-ই বাংলা মেডিকেলে গড়ে রোগী ভর্তি থাকে দেড় হাজারেরও বেশী। সমস্যা সমাধানে গণপূর্ত বিভাগের মাধ্যমে হাসপাতালের মূল ভবনের পাশেই আড়াই শ’ শয্যা বিশিস্ট একটি ৫তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু গত ৭ বছর ধরে ভবন নির্মাণ কাজ বন্ধ থাকায় রোগীর স্থান সংকুলান দিন দিন আরো প্রকট হচ্ছে।

Source: bd-pratidin
Share:

বরিশালে এইচএসসি’তে পাশের হার ৭০.২৮ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ৮১৫ জন By JasHim Bangla news 24

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি’তে (উচ্চ মাধ্যমিক) পাশের হার ৭০.২৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৮১৫জন শিক্ষার্থী।  

রবিবার দুপুর দেড়টায় বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন। এবার বরিশাল বোর্ডের আওতাধীন ১১৬টি কেন্দ্রে ৩২৯টি কলেজের ৬০ হাজার ৪শ’৮৬জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাশ করেছে ৪২ হাজার ৫০৭জন পরীক্ষার্থী। এবার বরিশাল বোর্ডে ৬টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। অপরদিকে বোর্ডের আওতাধীন পিরোজপুরের ২টি কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য (ফেল) করেছে।  

এদের মধ্যে ভান্ডরিয়ার বিহারী পাইলট হায়ার সেকেন্ডারী স্কুল এন্ড কলেজ থেকে ৩ জন এবং নেছারাবাদের সেহাঙ্গল হাইস্কুল এন্ড কলেজ থেকে ২জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে কারন দর্শানোর নোটিশ দেওয়া ছাড়াও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম।  

এদিকে বোর্ডে পরিসংখ্যান ভিত্তিক ফল ঘোষণার পর পরই কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা করা হয়। ফল পেয়ে উল্লাসে ফেটে পড়েন উত্তীর্ণ শিক্ষার্থীরা। প্রত্যাশিত ফলের কৃতিত্ব শিক্ষক এবং অভিভাবকদের দিয়েছেন কৃতি শিক্ষার্থীরা।  

গত বছর (২০১৬) বরিশাল বোর্ডে পরীক্ষার্থী ছিলো ৬১ হাজার ৫৩৮জন। পাশের হার ছিলো ৭০.১৩ভাগ। এদের মধ্যে পাশ করেছিলো ৪৩ হাজার ১৫৭জন। জিপিএ-৫ পেয়েছিলো ৭৮৭জন।

Source: bd-pratidin
Share:

Thursday, July 20, 2017

অনলাইন প্রশিক্ষণ সেবা চালু করল ক্রিয়েটিভ ই-স্কুল By Daily Bangla News


আন্তর্জাতিক অনলাইন ট্রেনিং প্লাটফর্মের সহযোগিতায় ক্রিয়েটিভ ই-স্কুল নামে অনলাইন প্রশিক্ষণের কার্যক্রম শুরু করল ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। ১৯ জুলাই রাজধানীর একটি হোটেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনির হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর শম্পা পারভীন, ডিরেক্টর অপারেশন্স জেমস পল সরকারসহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ মনির হোসেন বলেন, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ১০ বছর ধরে আইটি প্রফেশনাল গড়ে তুলতে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি প্রশিক্ষণার্থীর ক্যারিয়ারে সাফল্য এনে দিয়েছে। দীর্ঘদিন ধরে ঢাকার বাইরে ও প্রবাসীদের থেকে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম চালুর অনুরোধ পাচ্ছিলাম। তারই প্রেক্ষাপটে ক্রিয়েটিভ ই-স্কুলের অনলাইন কার্যক্রম শুরু করছি। এখন থেকে গৃহিণী, চাকরিজীবী, শিক্ষার্থী, ঢাকার বাইরের বা প্রবাসের যে কেউ সহজেই এ অনলাইন স্কুলে প্রশিক্ষণ নিতে পারবেন। অপারেশন্স ডিরেক্টর জেমস পল বলেন, এখন দূরত্ব কোনো বিষয় নয়। বাংলাদেশে অনলাইনে ভালো মানের প্রশিক্ষণ সেবা দিতে ক্রিয়েটিভ ই-স্কুল বড় মাধ্যম হয়ে উঠবে। এমন একটি প্রযুক্তি ব্যবহার করে এ অনলাইন প্রশিক্ষণ দেয়া হবে, যেখানে খুব সামান্য ব্যান্ডউইথের মাধ্যমেও কোনো বাফারিং ছাড়া ভিডিও দেখা ও ক্লাস করা যাবে। এজন্য সাধারণ পিসি হলেও চলবে, দরকার হবে শুধু একটি ওয়েবক্যাম ও হেডফোনের। প্রশিক্ষণের তালিকায় রয়েছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), অ্যাপস ডেভেলপমেন্ট, ইন্টেরিয়র ডিজাইন ও ভিডিও এডিটিং। অনুষ্ঠানে জানানো হয়, ক্রিয়েটিভ ই-স্কুলের অনলাইন প্রশিক্ষণে ১০০ শিক্ষার্থীকে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপ দেবে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। অনলাইন প্রশিক্ষণে আগ্রহীদের ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। 
আবেদন করতে পারবেন goo.gl/2dneZj এ ঠিকানায়। সেখান থেকে বাছাই করে ১০০ জনকে বিনামূল্যে ক্রিয়েটিভ ই-স্কুলে প্রশিক্ষণের সুযোগ দেয়া হবে। যারা প্রশিক্ষণের সুযোগ পাবেন, তারা পরে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করার ক্ষেত্রেও যাবতীয় সহযোগিতা পাবেন।

Source:Alokito Bangladesh
Share:

নিজের পছন্দের ব্যাট ছাড়তে হবে ধোনিকে By Daily Bangla News

ব্যাটের আকৃতি নিয়ে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) নতুন নিয়ম করায় নিজের পছন্দের ব্যাট ছাড়তে হবে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ব্যাটের আকৃতি সম্পর্কিত নতুন নিয়মটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। তাই পহেলা অক্টোবর থেকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন ব্যাটের আকৃতিতে খেলতে হবে ধোনিকে।
ব্যাটে-বলে ভারসাম্য আনতেই নতুন নিয়ম করেছে এমসিসি। এতোদিন নিয়মের বাইরে নিজেদের পছন্দ অনুযায়ী ব্যাট নিয়ে মাঠে নামতেন ব্যাটসম্যানরা। পুরু-ভারী ব্যাটের দিকেই বেশি নজর ছিলো ধোনির মত বিগ হিটারদের। কারন ব্যাট যত বেশি পুরু-ভারী হবে তত বেশি বাউন্ডারি হবে।
আগামী পহেলা অক্টোবর থেকে ব্যাটের মাপ হবে ৬৭ মিলিমিটার মোটা, ১০৮ মিলিমিটার চওড়া ও ৪০ মিলিমিটার এজ।
কিন্তু বর্তমানে ধোনির ব্যাটের এজ ৪৫ মিলিমিটার। পাশাপাশি ব্যাটের পুরুত্বও কমাতে হবে তাকে। তবে অক্টোবর থেকে নতুন নিয়ম চালু হওয়ায় আসন্ন শ্রীলঙ্কা সিরিজে নিজের পছন্দের ব্যাট দিয়েই মাঠে নামতে পারবেন ধোনি।
আন্তর্জাতিক অঙ্গনে নিজের পছন্দের ব্যাট দিয়ে শুধুমাত্র ধোনিই খেলেন না। এই তালিকায় আরও রয়েছেন- অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। ব্যাটের সুবিধা নিয়ে সকলেই এখন বিধবংসী ব্যাটসম্যান। তাই নতুন নিয়ম হলে, পরবর্তীতে ব্যাট নিয়ে ব্যাটিং-এর সময় কিছুটা সমস্যাতেই পড়বেন ধোনি-গেইল-ওয়ার্নাররা।
ধোনি-গেইল-ওয়ার্নারদের ব্যাটের আকৃতি পরিবর্তন হলেও, ভারত অধিনায়ক বিরাট কোহালি-দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স-অস্ট্রেলিয়ার দলপতি স্টিভ স্মিথ ও ইংল্যান্ডের দলনেতা জো রুটের নতুন নিয়মে কোনও সমস্যা হবে না। কারণ এদের সকলেই বেশ আগ থেকেই ক্রিকেট আইন মেনেই ব্যাট ব্যবহার করছেন। সবাই এখন ৪০ মিমির চেয়েও কম পুরুত্বের ব্যাট ব্যবহার করেন।

Source:Alokito Bangladesh
Share:

কিশোরকে নির্যাতনের পর বেঁধে রাখা হয় লাশ ঘরে By Daily Bangla News

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর মোবাইল চুরির অপরাধে শুভ (১৪) নামে এক কিশোরের ওপর নির্যাতন চালিয়েছে রোগীর লোকজন। বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত হাসপাতালের ভেতর তাকে আটকে রেখে নির্যাতন চালানো হয়। পরে পুলিশ এসে সদর হাসপাতালের লাশ ঘর থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে নেয়। শুভর বাড়ি ঝিনাইদহ জেলার কালুহাটি গ্রামে।
অভিযোগ উঠেছে, সদর হাসপাতালের আবসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু হাসান মোঃ ওয়াহেদ রানা ওই কিশোরকে তার কক্ষে নিয়ে নির্যাতন চালান। পরে তাকে পিঠমোড়া দিয়ে বেঁধে হাসপাতালের লাশ ঘরে ফেলে রাখা হয়। বেঁধে রাখা এ ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ব্যাপারে ডা. ওয়াহেদ রানা অভিযোগ অস্বীকার করে বলেন, মোবাইল চুরির অপরাধে শুভকে রোগীর লোকজন মারধর করে। পরে তাকে তার অভিভাবকের হাতে তুলে দেয়ার জন্য টানা ৮ ঘণ্টা হাসপাতালের বারান্দায় রেখে দেয়া হয়। শুভ মোবাইল চুরির কথা স্বীকার করে জানায়, লোকজন তাকে বেদম মারপিট করেছে। একপর্যায়ে হাঁতুড়ি ও লোহার রড় দিয়ে পিটিয়ে জখম করে। পরে পিঠমোড়া দিয়ে বেঁধে অন্ধকার লাশ ঘরে ফেলে রাখে। হাসপাতালের মধ্যে এ ঘটনাকে ন্যক্কারজনক ঘটনা বলে আখ্যায়িত করেছেন চিকিৎসক নেতারা। দোষী যেই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে মনে করেন চুয়াডাঙ্গা বিএমএ এর সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী। তবে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. রওশন আরা চুয়াডাঙ্গায় অবস্থান না করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বর্তমানে শুভ আদালতের নির্দেশে সংশোধনাগারে রয়েছে।

Source:Alokito Bangladesh

Share:

ওষুধের দোকানে মিলবে গাঁজা! By JasHim Bangla News

চট্টগ্রামের বায়েজিদ থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার একটি ঘর থেকে দুই মাস বয়সী শিশু চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আজ বৃহস্পতিবার বিকেলে কুঞ্জছায়া আবাসিক এলাকার ৪ নম্বর রোডে ইউসুফ কলোনির ভাড়াটিয়া ফজলুর রহমানের ঘর থেকে শিশুটি চুরি হয়। এ সময় মা আমেনা বেগম ঘুমিয়ে ছিলেন। তার পাশেই ঘুমিয়ে ছিল শরীফ নামের শিশুটি।

শিশু চুরির অভিযোগ পাওয়ার পর বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসিন জানান, এলাকার সিসিটিভি ফুটেজ তল্লাশি করে শিশু চুরির সত্যতার পর পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। ফুটেজে এক নারী শিশু শরীফকে কোলে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করছে এমন দৃশ্য দেখা গেছে।

শিশুর বাবা ফজলুর রহমান হিউম্যানহলারের চালক ও মা আমেনা বেগম গৃহিণী। তাদের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানান ওসি।

Source:Alokito Bangladesh

Share:

মা ঘুমিয়ে, শিশুকে নিয়ে চম্পট দিল চোর! By JasHim Bangla News 24

চট্টগ্রামের বায়েজিদ থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার একটি ঘর থেকে দুই মাস বয়সী শিশু চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আজ বৃহস্পতিবার বিকেলে কুঞ্জছায়া আবাসিক এলাকার ৪ নম্বর রোডে ইউসুফ কলোনির ভাড়াটিয়া ফজলুর রহমানের ঘর থেকে শিশুটি চুরি হয়। এ সময় মা আমেনা বেগম ঘুমিয়ে ছিলেন। তার পাশেই ঘুমিয়ে ছিল শরীফ নামের শিশুটি।

শিশু চুরির অভিযোগ পাওয়ার পর বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসিন জানান, এলাকার সিসিটিভি ফুটেজ তল্লাশি করে শিশু চুরির সত্যতার পর পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। ফুটেজে এক নারী শিশু শরীফকে কোলে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করছে এমন দৃশ্য দেখা গেছে।

শিশুর বাবা ফজলুর রহমান হিউম্যানহলারের চালক ও মা আমেনা বেগম গৃহিণী। তাদের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানান ওসি।

Source:Alokito Bangladesh

Share:

অ্যানিটাইম’ নামে নিজস্ব অ্যাপ বানাচ্ছে অ্যামাজন By JasHim Bangla News

বিশ্বের সবচেয়ে বড় মার্কিন ই-কমার্স সাইট অ্যামাজন ‘অ্যানিটাইম’ নামে নিজস্ব মেসেজিং অ্যাপ উন্মোচনের লক্ষ্যে কাজ করছে।
এক প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য ফিচারগুলোর জন্য এরই মধ্যে গ্রাহক জরিপ শুরু করছে অ্যামাজন। জরিপ করা হলেও আসলে পণ্যটি কী হতে যাচ্ছে, এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না।
এর আগে এফটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘অ্যানিটাইম হতে পারে অল-ইন-ওয়ান ফিচারযুক্ত সেবা, যা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।’ এতে মেসেজিং, ভয়েস ও ভিডিও কল এবং ছবি শেয়ারিংয়ের ওপর বেশি নজর দেয়া হবে।
অ্যাপটিতে ব্যবহারকারী ছবি এবং ভিডিওতে ফিল্টার যোগ করতে পারবেন এবং অন্য ব্যবহারকারীকে এতে উল্লেখ করতে পারবেন। এর পাশাপাশি স্টিকার ও জিফ ব্যবহার করতে এবং গেম খেলতে পারবেন গ্রাহকরা।
অ্যামাজনের চালানো জরিপের ছবি থেকে দেখা গেছে, সেবাটি সুরক্ষিত ও সংকেতায়িত হবে। আর অনেকগুলো ডেস্কটপ ও মোবাইল ডিভাইসে এটি চালানো যাবে।
সাম্প্রতিক সময়ে মেসেজিং ও যোগাযোগ মাধ্যমের বাজারে এরই মধ্যে প্রবেশ করেছে অ্যামাজন। ব্যবসায়িক গ্রাহকদের জন্য ভিডিও কনফারেন্সিং অ্যাপ ‘চাইম’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। সূত্র : প্রযুক্তিবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার
Source:Alokito Bangladesh
Share:

Wednesday, July 19, 2017

বিড়ি ২ শতাংশ সিগারেট ৯৮ শতাংশ By JasHim Bangla News

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিত বলেছেন, ‘বিড়ির ভয়াবহতা সিগারেটের চেয়েও বেশি। এটি (বিড়ি)... স্বাস্থ্যে জন্য অত্যন্ত ক্ষতিকর। দেশের সর্বস্তরের জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি এবং ধূমপানজনিত চিকিৎসা ব্যয় বিবেচনায় এ খাত (বিড়ি) টিকিয়ে রাখার যৌক্তিক কারণ নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী তিন অর্থবছরের মধ্যে দেশে বিড়ি উৎপাদন বন্ধ করে দেবো।’ বিড়ির স্বাস্থ্যঝুঁকি সিগারেটের চেয়ে বেশি, এ কথা অর্থমন্ত্রী কয়েক দিন ধরেই বলেছিলেন। অথচ তিনি চিকিৎসাবিজ্ঞানী নন। 
চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে, নিকোটিন নামক পদার্থের কারণে তামাকদ্রব্য গ্রহণকারীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। সব তামাকজাতীয় দ্রব্য যথা- বিড়ি, সিগারেট, গুল, জর্দা ও সাদা পাতায় নিকোটিনের উপস্থিতি রয়েছে। তামাকজাতীয় দ্রব্যাদির মধ্যে শুধু বিড়িকে আলাদাভাবে চিহ্নিত করে স্বাস্থ্যের জন্য ক্ষতির জন্য দায়ী করে তিন বছরের মধ্যে বন্ধ করার সংকল্প যুক্তিতে মেলে না। বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে, দেশে ধূমপানের মধ্যে বিড়ির অংশীদারিত্ব মাত্র দুই শতাংশ, বাকি ৯৮ শতাংশ সিগারেটসেবী। তাই অর্থমন্ত্রীর সংকল্প অনুযায়ী যদি বিড়ি উৎপাদন এ দেশে বন্ধ করে দেয়া হয়, তবুও জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি এবং ধূমপানজনিত চিকিৎসা ব্যয় থেকে মুক্তি মিলবে না।
কেন না, তখনো সিগারেট থাকবে। ফলে সিগারেটের কারণে স্বাস্থ্যঝুঁকি ও ধূমপানজনিত চিকিৎসা ব্যয় অব্যাহত থাকবে। 
অর্থমন্ত্রী বিড়ির প্রতি খগড়হস্ত ক্ষমতাপ্রাপ্ত হওয়ার পর থেকেই। শুল্ক নীতির কূটকৌশল প্রয়োগ করে বহুজাতিক সিগারেট কোম্পানিকে সুযোগ করে দেয়া হয়েছে বিড়ির বাজার দখল করার। এই বাজার দখল করেই বহুজাতিক সিগারেট কোম্পানি সন্তুষ্ট হতে পারেনি, এখন তারা চায় সম্পূর্ণ বাজার দখল করে একচেটিয়া ব্যবসায় করতে। আর তাই সিগারেটের বাজার একচ্ছত্র করার উদ্দেশ্যে অর্থমন্ত্রীর ওপর প্রভাব বিস্তারের অপপ্রয়াস।
স্বদেশী আন্দোলনের জোয়ারে বিদেশী সিগারেট বর্জনের মাধ্যমে দেশীয় কুটিরশিল্প হিসেবে বিড়ির আবির্ভাব। বিড়ি শিল্প সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ জুন ২০০৯ সালে জাতীয় সংসদে বলেছেন, ‘বিড়ি আমাদের, সাধারণত আমাদের গরিব মানুষ ব্যবহার করে। এই বিড়ি বানানোতে আমাদের গরিব মানুষ মহিলা শ্রমিক ও সাধারণ শ্রমিক একটা শ্রমের সুযোগ পায়, তারা কাজ পায়।’ বিড়ি নদীভাঙন, পশ্চাৎপদ এলাকার হতদরিদ্র বিধবা, স্বামী পরিত্যক্তা নারীদের রোজগারের একমাত্র অবলম্বন অনেক ক্ষেত্রে। এই বাস্তবতা গভীরভাবে বিবেচনা করা উচিত।
লেখক : শিক্ষক (খণ্ডকালীন), ঢাকা বিশ্ববিদ্যালয়
Source: Daily Nayadiganta
Share:

সব ভাস্কর্যই ‘মূর্তি’, কিন্তু দেব-দেবীরটি ‘প্রতিমা’ By JasHim Bangla News 24

সৌদি আরবসহ প্রায় দেশেই ভাস্কর্য থাকার উদাহরণ দিয়ে অনেকেই টকশো এবং লেখনীতে গ্রিক দেবী থেমিসের প্রতিমাকে ভাস্কর্য বলে এটা স্থাপন করাকে যুক্তিযুক্ত বলতে চাচ্ছেন। অথচ ওইসব দেশের ভাস্কর্য কোনো দেব-দেবীর বা তাদের আদৌ কোনো পূজনীয় প্রতীক নয়- শুধুই সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শন। ভাস্কর্য, মূর্তি ও প্রতিমা ও শব্দগুলোর এই ব্যবহারিক পার্থক্য রয়েছে। ভাস্কর কর্তৃক নির্মিত মূর্তিকে ইংরেজিতে Sculpture বলা হয়, তার খোদাই করা প্রতিমূর্তি বা শিলারূপ হলো Statue; অঙ্কিত বা খোদাই করা বা অন্যভাবে নির্মিত প্রতিমূর্তিকে Icon এবং তার নির্মিত প্রতিমা, উপাস্য দেব-দেবী বা ব্যক্তি বা বস্তুকে Idol বলা হয়। বাংলায় ভাস্কর্য অর্থ ধাতু, পাথর প্রভৃতিকে মাধ্যম করে মূর্তি নির্মাণশিল্প। মূর্তি অর্থ আকার, অঙ্গ, প্রতিমা, স্বরূপ। প্রতিমা অর্থ দেবতার প্রতিমূর্তি, বিগ্রহ, ছবি, প্রতিচ্ছায়া।
তাই ভাস্করের নির্মিত সবই মূর্তি হলেও দেব-দেবীর ভাস্কর্যকে পূজারীরা প্রতিমা বলে থাকেন। পক্ষান্তরে, সেগুলোকেও আমরা সাধারণত মূর্তি বলি। ভারতে এই প্রতিমা বা প্রতিচ্ছবি প্রবর্তনের মূল উৎসগত এক ঐতিহাসিক তথ্য রয়েছে আল-বেরুনীর ‘কিতাবুলহিন্দ’ নামক বইয়ে। আমাদের দেশে যেসব ভাস্কর্য বা মূর্তি আছে, তাকে কেউ পূজা করেন না। যেহেতু এসবই ইতিহাসসম্পৃক্ত, সেহেতু আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকাই শ্রেয়।
দেব-দেবীরা পৌরাণিক যুগের। কালের বিবর্তনে তারা অনেকে বিলুপ্ত হয়েছে, কারো বা দৈব শক্তিরও বিবর্তন ঘটেছে। প্রতিমারও আবার বিলুপ্তি এবং কিছু পরিবর্তনের প্রমাণ রয়েছে ভারতের ক্ষেত্রে। উল্লেখ্য, লন্ডনের আলবার্ট মিউজিয়ামে রাখা দেবী কালীর প্রাচীন প্রতিমার সাথে বর্তমানের মিল নেই। তদ্রুপ অমিল সূর্য দেবীর, যদিও বর্তমানে এটা প্রায় বিলুপ্ত।
‘বেশ কিছু ঐশ্বরিক শক্তি’ধারী, থেমিস ন্যায়বিচারের দেবী এবং প্রধান দেবমন্দিরে রীতিনীতি রক্ষাসহ ধর্মীয় পর্বাদির তত্ত্বাবধায়ক বলে গ্রিকদের ছিল ধর্মীয় বিশ্বাস। তাই, তার ভাস্কর্য বা মূর্তি প্রকৃত অর্থে প্রতিমা। ভিন্নরূপে বা পরিচ্ছদে তাকে প্রদর্শন করা বিবেচ্য বিষয় নয়। বিষয়টি স্রেফ তার ঐশী শক্তির পৌরাণিক বিশ্বাস সম্পর্কিত। আধুনিক যুগের প্রধান বিচারালয়ের অঙ্গনে তার প্রতিমা স্থাপনের ফলে কি তার ঐশী শক্তির স্বীকৃতিস্বরূপ সে বিচারালয়ের প্রতীক বলে কি প্রতীয়মান হয় না?
সংখ্যালঘুদের কোথাও কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে কেউ লক্ষ্মী দেবীর প্রতিমা স্থাপন করেননি। অন্য ধর্মীয়দের অনুরূপ প্রতিষ্ঠানে ব্যবসারক্ষক বলে বিশ্বাস্য, গ্রিক দেবতা হের্মিসর বা তিন ভাগ্য দেবীর (The Fate) প্রতিমা ভবিষ্যতে যদি কেউ স্থাপন করতে চান, তবে তার সেই ইচ্ছার উৎস তখন কী বলে বিবেচ্য হবে?
জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা আর প্রগতিশীলতার দোহাই দেয়া এই প্রতিমা সমর্থনের কৌশলী ভিত্তি যদি হয় রাজনৈতিক কোনো লক্ষ্য হাসিলের, তবে তা হবে ইতিহাসের সাথে বিবাদের শামিল। আমাদের ১৬ কোটি মানুষের আধুনিক দেশ মতাদর্শজনিত দলাদলির যেন এক অফুরন্ত ভাণ্ডার, যা অন্য কোথাও ১৬০ কোটি মানুষের মধ্যেও বিরল। এহেন বাস্তবতায় অনেকে এমন সব কথা বলেন, যা এই মাটি ও মানুষের ইতিহাসের সাথে সাংঘর্ষিক। তারা হয়তো জানেন না, ১৮৭৫ সালে বোম্বেতে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ, শুদ্ধি ও সংগঠন কেন প্রতিষ্ঠা করেছিলেন। পরে স্বামী শ্রদ্ধানন্দ মহারাজের খুনের কারণ, ১৯৪৭ সালে রাজস্থানে হাজার হাজার মেও সম্প্রদায়ভুক্তকে হত্যা, পুনঃহিন্দু ধর্মে শুদ্ধির মাধ্যমে গ্রহণের ইতিহাস। তারা হয়তো জানেন না যে, বর্তমানে ভারতে গরু নিয়ে যে রাজনীতি চলছে, তা ১৮৮২ সালে এই দয়ানন্দ সরস্বতীরই প্রতিষ্ঠিত গো-রক্ষা আন্দোলনের ফসল। হয়তো বা না জেনেই মঙ্গল শোভাযাত্রা এবং মূলত বৌদ্ধদের রথযাত্রাকে বাঙালি সংস্কৃতি বলেছেন অনেকে। এখন তারা গ্রিক দেবীকে করতে চান আমাদের দেশে ন্যায়বিচারের প্রতীক। এ সবই যেন আমাদের ‘মেও’ সম্প্রদায়ের মতো বানানোর কৌশলী প্রচেষ্টা। দুর্মতি যেন না হয় আমাদের কারো জাতীয় দুর্গতির কারণ। 
Source: Daily Nayadiganta
Share:

মালয়েশিয়ায় ১২ শ’ বাংলাদেশী আটক By JasHim Bangla News 24

মালয়েশিয়ায় ধরপাকড় অভিযান শুরু হওয়ার পর প্রায় এক হাজার ২০০ বাংলাদেশী আটক হয়েছেন। সরকার তাদের ব্যাপারে ভাবছে। পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এ ছাড়া মালিকেরা চাইলে অবৈধদের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনঃনিয়োগ করতে পারবেন। এতে তারা ফের কাজের সুযোগ পাবেন। গতকাল মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান। 
এ দিকে মালয়েশিয়া থেকে গতকাল একাধিক বাংলাদেশী টেলিফোনে নয়া দিগন্তকে জানিয়েছেন, মালয়েশিয়ায় ক্র্যাকডাউন অভিযান সোমবারও হয়েছে। কুয়ালালামপুরসহ দেশটির পাঁচটি স্থানে অভিযানে কিছু অবৈধ বিদেশী অভিবাসী ধরা পড়েছেন। তবে এ তালিকায় কোনো বাংলাদেশী আছেন কি না তা ইমিগ্রেশনের পরিসংখ্যানে উল্লেখ করা হয়নি। 
মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল উল্লেখ করা হয়, সোমবার দেশটির ইমিগ্রেশন অধিদফতরের মহাপরিচালক দাতু শ্রী মোস্তফা বিন আলীর নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ হাইকমিশনার মুহা: শহীদুল ইসলামসহ দুই সদস্যের প্রতিনিধির রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। ওই বৈঠকে ভারত ও নেপালের প্রতিনিধিদলও উপস্থিত ছিল। 
সভায় মহাপরিচালক মোস্তফা বিন আলী নিশ্চিত করেছেন, ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত মালয়েশিয়ায় বসবাসরত সব অবৈধ বাংলাদেশী রি-হায়ারিং প্রক্রিয়ার আওতায় বৈধ হওয়ার সুযোগ পাবেন। তিনি এ সুযোগ গ্রহণে সবার প্রতি আহ্বান জানান। অবৈধ ব্যক্তিদের ধরপাকড় যেকোনো দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া। তবে গ্রেফতারের ভয় এড়িয়ে রি-হায়ারিং প্রক্রিয়ায় যাতে সব বাংলাদেশী অংশগ্রহণ করতে পারেন, সেজন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষ মালিকপক্ষের চিঠির ভিত্তিতে তাদের নিরাপদে ইমিগ্রেশন অফিসে যাতায়াতের সুযোগ করে দেবেন। এ ছাড়াও তারা অন্যান্য কার্যকর পন্থা নিরসনের প্রচেষ্টা করছেন। এটি বাংলাদেশের পক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 
হাইকমিশনের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত এক লাখ বাংলাদেশী ই-কার্ডের এবং দুই লাখ ৯৩ হাজার রি-হায়ারিং প্রক্রিয়ার অধীনে এসেছেন, যা সর্বমোট আবদেনের যথাক্রমে ৫৭ ও ৮৯ শতাংশ। মহাপরিচালক বাংলাদেশীদের এ অভূতপূর্ব সাড়ার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, উভয় পক্ষের মধ্যে সহযোগিতার এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। বাংলাদেশ থেকে ট্যুরিস্ট, প্রফেশনাল বা ব্যবসায়িক ভিসা নিয়ে মালয়েশিয়ায় কাজ করার কোনো সুযোগ নেই উল্লেখ করে মহাপরিচালক অনুরোধ করেন, যাতে সঠিক শ্রেণীর ভিসা নিয়ে বাংলাদেশীরা মালয়েশিয়ায় আসেন, যা এয়ারপোর্টে হয়রানির আশঙ্কা হ্রাস করবে। 
মালয়েশিয়া ইমিগ্রেশনের বৈঠকের উদ্ধৃতি দিয়ে সাম্প্রতিককালের হিসাব অনুযায়ী, বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে তিন-ছয় মাস মেয়াদি ১৫ জন, ৬-১২ মাস মেয়াদি চারজন এবং এক বছর মেয়াদি সাতজন সম্ভাব্য বাংলাদেশী আটক আছেন। এ সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় অনেক কম, যা মহাপরিচালকের ভাষ্য অনুযায়ী বিস্ময়কর ও প্রশংসার দাবিদার। আটক হওয়াদের দ্রুত দেশে পাঠানোর সহযোগিতায় হাইকমিশনকে তিনি ধন্যবাদ জানান বলে প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। 
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিপুল বাংলাদেশীকে সেবা প্রদানে গত সপ্তাহে হাইকমিশন ৩১ হাজার ৯৮৪ জনকে কনসুলার সেবা প্রদান করেছে। এ ছাড়াও প্রতি সপ্তাহে নিয়মিত দেশের বিভিন্ন প্রান্তে কনসুলার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
এসব ব্যাপারে গতকাল মঙ্গলবার রাতে মালয়েশিয়ার বাংলাদেশের হাইকমিশনার মুহা: শহীদুল ইসলামের সাথে যোগাযোগ করে বক্তব্য নিতে গেলে তাকে পাওয়া যায়নি।

Source: Daily Nayadiganta
Share:

হোয়্যাটসঅ্যাপ ইউজারদের জন্য হুঁশিয়ারি By JasHim Bangla News

এখন বিশ্বে ম্যাসেজিংয়ের জনপ্রিয় অ্যাপ ‘হোয়্যাটসঅ্যাপ’। প্রতি মুহূর্তে এর অবদানের অস্বীকার করা যায় না। কিন্তু আপনি কি জানেন এখন এই হোয়াটসঅ্যাপেই পাতা আছে ফাঁদ?
সাবধান না হলে হ্যাক হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার যাবতীয় গোপন তথ্য। এমনকি চুরি যেতে পারে আপনার গচ্ছিত সঞ্চয়। এতদিন পর্যন্ত সবার জানার ছিল এই ধরণের ঘটনা বেশি ঘটে ফেসবুকে। এবার ফেসবুকের পাশাপাশি সাইবার অপরাধীরা এখানেও হানা দিয়েছে। ইংল্যান্ডে সম্প্রতি এই জনপ্রিয় সোশ্যাল অ্যাপকে ব্যবহার করে ব্যাংক ডিটেলস হ্যাক করার ঘটনা ঘটেছে।
আমরা অনেক সময় আমাদের চটজলদি কাজের জন্যে হোয়াটসঅ্যাপে নিজেদের গুরুত্বপূর্ণ সব তথ্য ম্যাসেজের মাধ্যেমে অপরজনকে জানায়। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা। বিভিন্ন দেশের হোয়াটঅ্যাপ ইউজাররা কেউই এখনো সাইবার হ্যাকারদের এই অপরাধের শিকার না হলেও টেকনোলজি এক্সপার্ট অনুমান করছে খুব তাড়াতাড়ি যেকোনো সময় হামলা চলতে পারে। তাই আগাম সতর্ক থাকা উচিত। সতর্ক বার্তা জানিয়েছে হোয়াটসঅ্যাপের শীর্ষ কর্তারাও। এই মুহূর্তে গোটা বিশ্বের ১০০ কোটির ওপর হোয়াটসঅ্যাপ ইউজার রয়েছে।
হোয়াটসঅ্যাপের শীর্ষ কর্তারা জানিয়েছেন, ‘আমাদের নথি অনুযায়ী আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহারের এক বছরের ট্রায়াল পিরিয়ডের মেয়াদ শেষ। আর এর কারণে আপনার হোয়াটসঅ্যাপ থেকে আর কোনো ম্যাসেজের আদান-প্রদানও হবে না। কোনো রকম প্রতিবন্ধতা ছাড়া, বিরামহীনভাবে পরিসেবা চালিয়ে যেতে হোয়াটসঅ্যাপ সাবস্ক্রাইব করুন…’, এই ম্যাসেজের মাধ্যমেই ফাঁদ পেতেছে হ্যাকাররা। এরকম কোনো ম্যাসেজ পেলে তা এড়িয়ে চলুন। যে বা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এই সাইবার অপরাধ সংগঠিত করছে তাদের খুঁজে বার করা এবং যাবতীয় ব্যবস্থা নিতে তারা প্রস্তুত রয়েছে বলে জানান হয়েছে সংস্থার পক্ষ থেকে।

Source: Daily Nayadiganta
Share:

হুমায়ূন আহমেদের রূপার জন্য ভালোবাসা By JasHim Bangla News

বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের ১৯ জুলাই প্রয়াণ দিবসে তার প্রেমের গল্প অবলম্বনে বিশেষ টেলিফিল্ম রূপার জন্য ভালোবাসা প্রচার হবে চ্যানেল আইতে। ওই দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তা প্রচার হওয়ার কথা রয়েছে।
টেলিফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাজু আলীম। চিত্রগ্রহণে রয়েছেন জোবায়েদ হোসেন তুফান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, চ্যানেল আই লাক্স সুন্দরী ঈশানা খান ও মুমতাহিনা টয়া, শহিদুল আলম সাচ্চু, কাজী উজ্জ্বল, ইকবাল বাবু, রিয়াজ হোসেন, মাহবুব আলম, মুনা চৌধুরীসহ আরো অনেকে।
রূপা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশুনা করে। রূপার রূপে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে এক যুবক। রূপার জন্য সে তার পিছন পিছন ঘুরে বেড়ায়; কিন্তু তার ভালোবাসার কথা মুখ ফুটে প্রকাশ করতে পারে না। সে কৌশলে রূপার গাড়ি চালকের কাছ থেকে তার বাসার ঠিকানা সংগ্রহ করে। প্রেমে উন্মাদ হয়ে সে রূপার বাড়িতে গিয়ে আমরণ অনশনে বসে পড়ে। রূপার বাড়ির লোকজন বিব্রত হয়। রূপার বাবা তাকে হুমকি দেয় পুলিশে দেয়ার; কিন্তু সে তার হুমকিকে পরোয়া করে না। সে ঠায় বসে থাকে বাসার সামনে। রূপার মা তাদের আত্মীয়দের খবর দিতে বলে। বাসায় সবাই এসে হাজির হয়। চলতে থাকে নানান জল্পনা-কল্পনা। সবার ধারণা রূপার সাথে নিশ্চয় ছেলেটির সম্পর্ক আছে। রূপা সবাইকে বুঝানোর চেষ্টা করে যে সে ছেলেটিকে চেনে না; কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। বাড়ির দারোয়ান থেকে শুরু করে রূপার বাবা পর্যন্ত ছেলেটিকে বুঝায়; কিন্তু সে নাছরবান্দা। সে রূপার ভালোবাসার স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এই বাড়ি থেকে এক পা নড়বে না। শুরু হয় তুমুল বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে থাকে সে। রূপার খুব মায়া হয় ছেলেটির জন্য। সব শেষে রূপা নিজেই এসে দেখা করে তার সাথে। ছেলেটি দেখে সে যে মেয়েকে ভালোবাসে এই রূপা সেই রূপা না। এবার সে নিজেই বিব্রত হয়। শেষে মেয়েটির কাছে ক্ষমা চায় এবং ফিরে যেতে চায়; কিন্তু রূপা তাকে বলে এখন যদি সে তাকে বিয়ে না করে তাহলে সে আত্মহত্যা করবে। ছেলেটি কোনো কথা বলে না। চিত্রনাট্য এগিয়ে যায় তার নিজস্ব গতিতে।

Source: Daily Nayadiganta
Share:

চিকুনগুনিয়ায় আক্রান্ত : অভিনেতা আবদুর রাতিনের ইন্তেকাল By Bangla news Daily

বিশিষ্ট চলচ্চিত্র, বেতার, মঞ্চ ও নাট্যাভিনেতা আবদুর রাতিন আর নেই। রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ২টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজেউন)। আজ বাদ যোহর নারিন্দার বিনোদ বিবি মসজিদে নামাজে জানাজা শেষে স্বামীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কিছুদিন আগে চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়ে রাজধানীর পুরনো ঢাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল শক্তিমান এ অভিনেতাকে। কিন্তু চিকনগুনিয়া থেকেই তার কিডনী ও লিভারে সমস্যা দেখা দেয়। শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন তিনি। এর মধ্যে গত ৬ জুলাই ব্রেইনস্ট্রোক হয় তার। এরপর অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলে তাকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়।
অভিনেতা রাতিন অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭০ সালে মোস্তফা মেহমুদ পরিচালিত নতুন প্রভাত ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। তারপর অসংখ্য ছবিতে অভিনয় করেন। এছাড়া তার অভিনীত মঞ্চ নাটকের সংখ্যা প্রায় শতাধিক।

Source: Daily Nayadiganta
Share:

Tuesday, July 18, 2017

হজ ফ্লাইট ২৪ জুলাই থেকে ২৬ আগস্ট : মেনন | Bangla JasHim news 24

হজ ফ্লাইট ২৪ জুলাই থেকে শুরু হয়ে ২৬ আগস্ট পর্যন্ত চলবে বলে নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।  

আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ে হজসংক্রান্ত এক সভায় এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ যাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব যাচ্ছে বলে জানা গেছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চূড়ান্তভাবে নিবন্ধিত সব হজযাত্রীকেই স্বাস্থ্য সনদ ও টিকা নিতে হবে। স্বাস্থ্য সনদটি বিমানবন্দরে প্রদর্শনের জন্য যাত্রীদের সংরক্ষণ করতে হবে।

যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। ওই দুই এয়ারলাইন্স সমান অনুপাতে যাত্রী পরিবহন করবে।

আর এবার ফিরতি হজ ফ্লাইট শুরু ৬ সেপ্টেম্বর এবং শেষ হবে ৫ অক্টোবর। এ ছাড়া মদিনা থেকে ৪টি ফ্লাইট পরিচালনা করা হবে।  


Source:bd-pratidin
Share:

বিশ্বের সেরা ব্যাটসম্যান কোহলি : আমির |JasHim bangla news

বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান নির্বাচন করাটা ক্রিকেট বিশ্বের জন্য কঠিন হলেও পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির স্পষ্ট করে বলেছেন, আর কেউ নন বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

সম্প্রতি নিজের টুইটারে আয়োজিত এক চ্যাট অধিবেশনের আয়োজন করেন আমির। এ সময় বর্তমান সময়ে তার প্রিয় সেরা ব্যাটসম্যানের নাম জানতে চাইলে বাঁ-হাতি এ পেসার লিখেছেন ‘বিরাট কোহলি’।

জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলয়ামসন এবং কোহলির মধ্যে বর্তমানে সেরা ব্যাটসম্যান কে? এমন প্রশ্নের জবাবে ২৫ বছর বয়সী এ পেসার পুনরায় বলেন, ‘তারা সকলেই ভাল তবে নির্দিষ্ট করে বিরাট কোহলি। ’

গত মাসে ইংল্যান্ডে শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপ হিসেবে পরিচিত ভারতীয় দলকে নিজের ওপেনিং স্পেলেই ধ্বসিয়ে দেন আমির। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান কোহলি, শিখর ধাওয়ান এবং রোহিত শর্মার তিন উইকেটই দখল করেন ম্যাচ ফিক্সিংয়ের কারণে পাঁচ বছর নিষিদ্ধ থাকা আমির। ফাইনালে কোহলির ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারাতে পাকিস্তানের পক্ষে মূল ভূমিকাও রেখেছেন তিনি।  

চ্যাট অধিবেশনে পাকিস্তানি এ পেসার নিজের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের উইকেট শিকারের আনন্দের কথাও উল্লেখ করেন।

চ্যাম্পিয়ন্স লীগে ২০০৯ আসরে লীগ পর্বে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত ম্যাচে ৮ রান করা টেন্ডুলকারের উইকেট শিকার করেছিলেন আমির।

Source:bd-pratidin
Share:

Facebook

Search This Blog

News Archive

Blog Archive