Daily bangla news by JasHim News 24 all bd news live 24 hours in this field thanks for watching.

Sunday, July 9, 2017

ইলিয়াস আলীর স্ত্রীকে লন্ডন যেতে বাধা by JasHim Bangla News

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনাকে লন্ডন যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার সকাল ১০টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। এতে লুনার লন্ডনযাত্রা বাতিল হয়ে যায়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইলিয়াস আলী ও তাহসিনা রুশদী লুনা দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। সেখানে আনুষ্ঠানিক সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল মা লুনার। আজ সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লন্ডন যাওয়ার শিডিউল ছিল। কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে যেতে দেয়নি।

ইলিয়াস আলী ও লুনা দম্পতির তিন সন্তানের মধ্যে বড় ছেলে আবরার ইলিয়াস যুক্তরাজ্যের বিস্টলে ইউনির্ভাসিটি অব ওয়েস্ট ইংল্যান্ডে এলএলবিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। ছোট ছেলে লাবিব সারার যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনির্ভাসিটিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল অষ্টম শ্রেণির ছাত্রী।

Source:M Zamin
Share:

অভিযোগ নিয়ে বিসিবিতে ক্রিকেটার শহীদের স্ত্রী by JasHim bangla news

অভিযোগ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) উপস্থিত হলেন জাতীয় দলের পেসার মোহাম্মদ শহীদের স্ত্রী ফারজানা আক্তার। দীর্ঘদিন থেকে তিনি শহীদের বিরুদ্ধে নির্যাতন করে তাকে বাড়ি ছাড়া করার অভিযোগ করে আসছিলেন। এ নিয়ে আদালতে মামলা করার কথা থাকলেও শেষ পর্যন্ত সে পথে হাঁটেননি। বিষয়টি দুই পক্ষের মধ্যে সমঝতার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তিনি আজ বিসিবিতে আসেন অভিযোগ নিয়ে। মানসিক ও শারীরিক নির্যাতন, ঘর থেকে বের করে দেয়া ছাড়াও একাধিক মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক, মেয়ে সন্তানকে অবহেলা ও গর্ভে থাকাকালীন নষ্ট করতে পেটে লাথি দেয়া- এরকম লিখিত অভিযোগ নিয়ে (বিসিবি) শহীদের স্ত্রী ফারজানা আক্তার। আজ সকালে মুন্সীগঞ্জের বাড়ি থেকে দুই সন্তান আরাফ ও আরহীকে সঙ্গে নিয়ে নিয়ে মিরপুরের বিসিবির কার্যালয়ে আসেন  তিনি। সাংবাদিক লাউঞ্জে কিছুক্ষণ অপেক্ষার পর শহীদকে ফোন দিয়ে তিনি নিজেই তার বিসিবিতে আসার কথা জানান। শহীদ তখন ১০০ গজ দূরে একাডেমি ভবনে। পরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ডেকে নিয়ে শহীদের স্ত্রী’র ফারজানার সঙ্গে আলোচনায় বসেন। বিসিবি সমস্যার সমাধান করতে না পারলে মামলা করবেন বলে জানিয়েছেন শহীদের স্ত্রী ফারজানা আক্তার। তিনি বলেন, সন্তানদের দিকে তাকিয়ে আমি স্বামীর সংসার করতে চাই। বিসিবির মাধ্যমে একটা সমাধান চাচ্ছি। সমাধান না হলে আইনি পদক্ষেপ নেব। তিনি আরো অভিযোগ করেন, ‘মেয়েদের সঙ্গে সম্পর্ক করা শহীদের অভ্যাসে পরিণত হয়েছে। এখন যে মেয়ের সাথে সম্পর্ক সে মেয়ে ঢাকায় থাকে, জানি। তবে তার সাথে আমার কথা হয়নি। ওই মেয়ের ফোন নম্বর নেই। এর আগে যত সম্পর্ক করেছে আমি ফোনে কথা বলে ভাঙার চেষ্টা করেছি। একটা ভাঙলে দুটো হয়ে যায়। একাধিক মেয়ের সাথে ওর সম্পর্ক। আমি চাই না, ওর ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস হোক। চাই না মামলা করতে। তাই বিসিবিতে এসেছি। যদি সুরাহা হয়।

Source:M Zamin
Share:

বনানীতে দুই তরুণী ধর্ষণ: অভিযোগ গঠন পেছালো By JasHim News

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি হবে ১৩ জুলাই। আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিন ঠিক করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার কিছু পরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজম এই দিন ঠিক করেন। এর আগে আসামিপক্ষ থেকে আদালতের কাছে সময় চেয়ে আবেদন করা হয়। শুনানির সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয় পাঁচ আসামিকে। এ মামলার আসামিরা হলেন- আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ই-মেকার্স’ এর কর্মকর্তা নাঈম আশরাফ, রেগনাম গ্রুপের এমডি মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ এবং সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।
একই আদালত এর আগে গত ১৯ জুন আলোচিত এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছিল। আজ আসামিদের পক্ষে শুনানি করেন আওয়ামী আইনজীবী পরিষদের নেতা আব্দুর রহমান হাওলাদার, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী মোহাম্মদ নজিবুল্লা হিরু, মাহবুব আহমেদ ও খায়রুল ইসলাম লিটন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ আদালতের বিশেষ কৌঁসুলি আলী আকবর।

শুনানিতে আসামি নাঈম আশরাফের পক্ষে তার আইনজীবী সময়ের আবেদন করেন এবং অন্য আসামিদের আইনজীবীরা তাতে সমর্থন দেন। আরেক আসামি সাদমান সাকিফ ১৬৪ ধারার হাকিম আদালতে তার দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন। সাদমানের দাবি, নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে ওই জবানবন্দি গ্রহণ করা হয়েছে। তার বক্তব্য শুনে বিচারক বিষয়টি নথিভুক্ত রাখেন। সময়ের আবেদনের শুনানিতে বিচারক বার বার বলেন, তিনি দেরি করতে চান না। অভিযোগ গঠন হয়ে গেলে আসামিপক্ষই সুবিধা পাবে, কেননা তাতে বিচার ত্বরান্বিত হবে। তাছাড়া এ মামলার বিচারে কী হল- তা দেশের মানুষ জানতে চায়। তবে আসামিপক্ষের পিড়াপিড়িতে শেষ পর্যন্ত সময়ের আবেদন মঞ্জুর করে বিচারক নতুন তারিখ ঠিক করে দেন।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। ঘটনার প্রায় ৪০ দিন পর গত ৬ মে তারা বনানী থানায় মামলা করেন। মামলায় সাফাত আহমেদ, সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও বডিগার্ড রহমত আলী ওরফে আজাদকে আসামি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব আসামিকে গ্রেপ্তার করে।
গত ৮ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ পাঁচ আমামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ঢাকা মহানগর হাকিম দেলওয়ার হোসেন পুলিশের এ চার্জশিট গ্রহণ করেন।

Source:M Zamin
Share:

Saturday, July 8, 2017

বড় স্বীকৃতি পাচ্ছেন সেই কনস্টেবল পারভেজ By JasHim Bangla News

গতকাল শুক্রবার বেলা ১১টার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায় ঢাকা থেকে মতলবগামী অর্ধশতাধিক যাত্রী নিয়ে মতলব এক্সপ্রেস নামে একটি বাস। দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া মহানায়কের মতো জীবনের ঝুঁকি নিয়ে পচা ও গন্ধযুক্ত ময়লা ডোবার পানিতে তাৎক্ষণিক লাফিয়ে পড়ে উদ্ধার করেন প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রীকে। সেই সাহসিকতার বড় পুরস্কার পাচ্ছেন কনস্টেবল পারভেজ। হাইওয়ে রেঞ্জ ডিআইজি কর্তৃক ৫০ হাজার টাকা পুরস্কার পাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, গৌরীপুরে দায়িত্বরত ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া। তিনি গৌরীপুরে ডিউটি করাকালীন সময় হাইওয়ে রোডের পাশে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ল একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে গেছে। তিনি সাথে সাথে জীবনের ঝুঁকি নিয়ে পঁচা ও গন্ধযুক্ত ময়লা ডোবার পানিতে তাৎক্ষণিক লাফিয়ে পড়েন। যাত্রীদের প্রান বাঁচাতে তিনি প্রথমে দ্রুত গাড়ির জানালার গ্লাসগুলো ভেঙে দেন। জানালা ভেঙে দিলে গাড়ির ভিতরে থাকা যাত্রীরা সহজে বেরিয়ে আসেন।

কনস্টেবল পারভেজ বলেন, গাড়িতে আটকা পড়া যাত্রীদেরকে উদ্ধার করার জন্য ময়লা পানিতে ডুব দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ভেতর গিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ২৫ থেকে ২৬ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
তিনি আরও জানান- দুর্ঘটনা কবলিত গাড়ির ভেতর আটকা পড়া ৫ থেকে ৬ মাসের একটি শিশুকেও তিনি কোনো প্রকার ক্ষতি ছাড়াই উদ্ধার করে নিয়ে আসেন।
কনস্টবল পারভেজ যখন জীবনের ঝুঁকি নিয়ে ময়লা পানিতে ঝাঁপিয়ে পড়ে দুর্ঘটনায় কবলিত যাত্রীদের উদ্ধার করছিলেন তখন তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদেরকে উদ্ধারকাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানান। তার অনুরোধে সাড়া দিয়ে পরবর্তীতে কয়েকজন সাধারণ লোক তাকে সাহায্য করতে এগিয়ে আসে।
তিনি আরো জানান, একে-একে বাসের সব যাত্রীকে নিরাপদে বের করে আনার পর তিনি দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ’কে রেকার দিয়ে গাড়ি তোলার জন্য অনুরোধ জানান। রেকার দিয়ে গাড়ি ওপরে তোলার পর তিনি ময়লা পানিতে ডুব দিয়ে ভাল করে দেখেন কোন যাত্রী পানির নিচে আছে কিনা। পানির নিচে কোন যাত্রী না পেয়ে তিনি নিশ্চিত হন যে, বাসের মধ্যে থাকা সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
পারভেজ মিয়া জানান, যাত্রীদেরকে উদ্ধার করতে যেয়ে তার ডান হাতের দু’জায়গায় কেটে যায় এবং বাম হাতে ও বুকে ব্যাথা পান।
সাহসী এ পুলিশ সদস্য জানান, তার কর্মতৎপরতায় ও সাহসিকতায় হাইওয়ে রেঞ্জের ডিআইজি পঞ্চাশ হাজার টাকা, কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ দশ হাজার টাকা ও স্থানীয় পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাঁচ হাজার টাকা পুরষ্কার ঘোষণা করেছেন।
কনস্টবল মোঃ পারভেজ মিয়ার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার হোসেনদি গ্রামে। তিনি নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টার হতে ৪২তম ব্যাচে প্রশিক্ষণ শেষে ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বর্তমানে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের দাউদকান্দি হাইওয়ে থানায় কর্মরত রয়েছেন।

Source:Dainik Amader Shomoy
Share:

প্রেমিকাকে যৌনপল্লি থেকে উদ্ধার করে বিয়ে যুবকের By jasHim News

সিদ্ধান্ত নেন ওই মেয়েকেই বিয়ে করবেন তিনি। যে করে হোক এই ‘অন্ধকার’ থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাবেন আলোর পথে। ২ বছরের চেষ্টায় অবশেষে সেই স্বপ্ন সফল হতে চলেছে তার।

ভারতের দিল্লির জি বি রোডের এই ঘটনা শুনে প্রায় আড়াই দশক আগে মহেশ ভাট পরিচালিত ‘সড়ক’ ছবির চিত্রনাট্যের কথা মনে পড়ে যায়। সেখানেও পেশায় ট্যাক্সি ড্রাইভার সঞ্জয় দত্ত প্রেমে পড়ে যান যৌনপল্লিতে দেহব্যবসার জন্য সদ্য নিয়ে আসা পূজা ভাটের। 
সিনেমার মতো এই যুবকও প্রথমে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বেশ কয়েকবার চেষ্টা করেও সফল হননি তিনি। তবে হাল না ছেড়ে শেষ পর্যন্ত দিল্লি মহিলা কমিশনের দ্বারস্থ হন সেই যুবক। কমিশনের সহায়তায় শেষ পর্যন্ত যুবতীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ওই যুবতী জানান, নেপালে ভয়ংকর ভূমিকম্পের পর চাকরির আশায় ভারতে আসেন। দিল্লিতে এসে দালালের খপ্পরে পড়ে ঠাঁই হয় যৌনপল্লিতে। প্রেমিকের চেষ্টায় শেষ পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। 
দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল বলেন, দিল্লিতে নারী পাচারকারীদের নানা চক্র কাজ করে। এরা বিপদে পড়া মেয়েদের বিক্রি করে দেয় যৌনপল্লিতে। বাধ্য হয়ে ওই মেয়েদের দেহ ব্যবসায় নামতে হয়। জি বি রোডের এই যৌনপল্লি অবিলম্বে বন্ধ করতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি। সূত্র: এই সময়



Source:Dainik Amader Shomoy
Share:

রামপালের খরচ ৫০০ কোটি ডলারে দাঁড়াতে পারে By JasHim News

রামপাল প্রকল্পের খরচ ৫০০ কোটি মার্কিন ডলারে গিয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছেন আইইইএফএর বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়াভিত্তিক জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ)-এর বিশেষজ্ঞরা গতকাল শুক্রবার এ তথ্য জানান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণাকেন্দ্রে আয়োজিত সভায় তারা আরও জানান, রামপাল বিদ্যুৎ প্রকল্প ভুল বিবেচনার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে। সুন্দরবনের কাছে রামপালসহ বাংলাদেশের কয়লাবিদ্যুৎকেন্দ্রের বিজ্ঞান অর্থনীতি : একটি কৌশলগত পর্যালোচনা’ শীর্ষক এই সভার আয়োজন করে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন।
সভার আয়োজকরা অভিযোগ করে বলেন, ইউনেসকোর সভার সিদ্ধান্তের ব্যাপারে সরকার অর্ধসত্য বলছে। আইইইএফএর এনার্জি ফিন্যান্সের পরিচালক টিম বাকলি বলেন, নবায়নযোগ্য জ্বালানির পথেই বাংলাদেশের যাওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। অনুষ্ঠানে আইইইএফএর জ্বালানি অর্থনীতি বিশ্লেষক সাইমন নিকোলাস, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বদরুল ইমাম প্রমুখ বক্তব্য দেন।


Source:Dainik Amader Shomoy
Share:

হলি আর্টিজান হামলার পরিকল্পনাকারীসহ ৪ জঙ্গি গ্রেপ্তার By JasHim Bangla News

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী জঙ্গি নেতা মাহফুজ সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।  পুলিশ জানিয়েছে, মাহফুজ সোহেল নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডারের দায়্ত্বি পালন করছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে শিবগেঞ্জর পুশকিনি এলাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট ও জেলা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক অন্য তিনজন হলেন- জেএমবির আইসিটি এক্সপার্ট হাফিজ, সামরিক শাখার সদস্য জামাল এবং জেএমবি সদস্য জুয়েল।
তিনি আরও জানান, আটক মাহফুজ সোহেল রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী এবং নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারের পর কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের নিয়ে ঢাকা রওনা হয়েছে। 


Source:Dainik Amader Shomoy
Share:

Facebook

Search This Blog

News Archive

Blog Archive